শিরোনাম
◈ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, বিশৃঙ্খলা ঠেকাতে কড়া নজরদারি ◈ বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা ষষ্ঠ শ্রেণি থেকেই: শিক্ষামন্ত্রী ◈ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবার ‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন ◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৮:৪৩ রাত
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনা অনিশ্চিত, দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি : পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনার জন্য এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারিত হয়নি। সময়সূচি চূড়ান্ত হওয়া মাত্রই আমরা আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করব।’ এই সংবেদনশীল বিষয়ে গণমাধ্যমকে যেকোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তাহির আনদ্রাবি আরও বলেন, গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আঞ্চলিক দেশগুলোতে শান্তি ও স্থিতিশীলতা প্রচারের লক্ষ্যে সফর করছেন।

প্রথম দফার আলোচনার ফলাফল সম্পর্কে জানতে চাওয়া হলে আনদ্রাবি বলেন, সেই আলোচনা থেকে বড় ধরনের কোনো সাফল্য (ব্রেকথ্রু) আসেনি। তবে আলোচনা পুরোপুরি ভেঙেও যায়নি।

পাকিস্তান সরকার বরাবরের মতোই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পক্ষে তাদের অবস্থান বজায় রাখবে এবং দুই দেশের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়