শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের পর আর ডাক আসেনি। চার বছর অপেক্ষা করে এবার নিজেই ইতি টানলেন রুবেল হোসেন।  বুধবার ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই পেসার।

২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে আর ২৮ টি-টোয়েন্টি — এই পরিসংখ্যানই সঙ্গী হয়ে থাকল তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে।

নিজের পোস্টে রুবেল লিখেন, "জাতীয় দল আমার আবেগ। কিন্তু একটা সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতেই হতো। সেই চিন্তা করেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানালাম।

তবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না। ঘরোয়া আসরে বল হাতে দেখা যাবে এই পেসারকে।

বিদায়ের মুহূর্তে পাশে থাকা মানুষগুলোকে ধন্যবাদ জানাতেও ভোলেননি রুবেল — "আমার পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের ধন্যবাদ। বাকি সময়টাতেও এভাবেই আমাকে আপনাদের পাশে রাখবেন এটা আমার বিশ্বাস। অনেক ভালোবাসা সবার প্রতি।

উল্লেখ্য, ২৭ টেস্টে রুবেলের নামের পাশে ৩৬ উইকেট। সবচেয়ে সফল ওয়ানডে ফরম্যাটে ১০৪ ম্যাচে নিয়েছেন ১২৯ উইকেট। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৮।

  • সর্বশেষ