শিরোনাম
◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় আইএস  ঘাঁটি থেকে ফের ইসরায়েলি অস্ত্র উদ্ধার

রাশিদ রিয়াজ : সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি থেকে বিপুল পরিমাণ ইসরায়েলি অস্ত্র  উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সানা জানিয়েছে, প্রদেশের সায়াল ও হাসরাত গ্রাম এবং জালা শহর থেকে ইসরায়েলের তৈরি ল্যান্ড মাইন, বিস্ফোরক ও রাসায়নিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইএস সন্ত্রাসীরা পালানোর সময় এসব অস্ত্র ফেলে রেখে যায়। সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের আস্তানা থেকে ইসরায়েলের অস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহু বার এ ধরনের অস্ত্র পাওয়া গেছে।

গত ১০ ডিসেম্বর সিরিয়ার সেনাবাহিনী আইএস ‘এর আস্তানা থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ট্যাঙ্ক, সামরিক যান, ল্যান্ড মাইন, গাড়ি বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক ও যোগাযোগ সরঞ্জামও ছিল।

সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কমান্ডার বলেছেন, এসব অস্ত্রই প্রমাণ করে এ অঞ্চলের ভেতরের ও বাইরের বিভিন্ন দেশ আইএস  সন্ত্রাসীদের সরাসরি অস্ত্র দিচ্ছে। গত ১৯ অক্টোবরেও দেইর আয-যৌরের মায়াদিন শহর থেকে বিপুল পরিমাণ ইসরায়েলি অস্ত্র উদ্ধার করে সিরিয়ার সেনাবাহিনী।

এর আগেও আইএস  সন্ত্রাসীদেরকে ইসরায়েলি হাসপাতালে চিকিৎসা দিয়ে আবারও সিরিয়ায় পাঠানোর খবর  ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত হয়েছে। পারস

  • সর্বশেষ