শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:১৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে বাজিমাত আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’

রবিন আকরাম: ভারতে সাড়া পেলতে না পারলেও চীনে বাজিমাত করছে আমির খানের ছবি ‘সিক্রেট সুপারস্টার’। সেখানে ইতিমধ্যে প্রায় ২৬৪.৬১ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।

চিনের বক্স অফিস বলছে, যত দিন যাচ্ছে এই ছবির চাহিদা চিনের দর্শকের কাছে ক্রমাগত বেড়েই চলেছে। বলিউডের প্রখ্যাত সিনে সমালোচক তথা অ্যানালিস্ট তরণ আদর্শ এই বিষয়ে নিজের টুইটারে মন্তব্য করেছেন যে, এক সপ্তাহের শেষে ‘সিক্রেট সুপারস্টার’ চিনের বাক্স অফিসে যে অঙ্কের ব্যবসা করেছে, ততটা ব্যবসা যে এই সিনেমা করতে পারবে তা কেউ আশাই করতে পারেনি।

‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাওয়ার আগে ২০১৭ সালের মে মাসে আমির খান অভিনীত ‘দঙ্গল’ চীনে মুক্তি পেয়েছিল এবং আশাতীত ফল করেছিল বক্স অফিসে। কিন্ত ‘সিক্রেট সুপারস্টার’ও যে একইভাবে দর্শকের মনে জায়গা করে নেবে এটা স্বয়ং আমির খান ছবিটি চিনে মুক্তি পাওয়ার আগে বুঝতেও পারেননি।

ইনসিয়া মলিক (জাইরা ওয়াসিম) নামক একটি সাধারণ মেয়ের বলিউডে গিয়ে অসাধারণ হয়ে ওঠার গল্প ‘সিক্রেট সুপারস্টার’, পাশাপাশি তার মায়ের লড়াইও প্রাধান্য পেয়েছে এই গল্পে। কিন্ত সেই সাধারণ গল্প যে এভাবে সুদূর চিনে সাড়া ফেলবে তা সত্যিই অভাবনীয়। সম্ভবত সেই কারণেই এবার আর শুধু আমির খানেই থেমে নেই বিষয়টা, ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে আগামী ২ মার্চ নাকি সলমান খান অভিনীত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাবে চিনে। এবার দেখার আমির খানের মতই চিনের বক্স অফিসে কতটা সাফল্য পায় ভাইজানের ‘বজরঙ্গি ভাইজান’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়