শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানস্তান আক্রমণ: সেভ দ্য চিলড্রেনের কর্মসূচি স্থগিত

আব্দুর রাজ্জাক: আফগানস্তানে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের কার্যালয়ে গতকাল ভয়াবহ গাড়ি বোমা হামলা হয়। হামলার পর সংস্থাটি দেশটিতে পরিচালিত তাদের সকল কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে।
গতকাল এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন কর্তৃপক্ষ জানায়, তাদের ভবনে থাকা মানবিক কর্মীদের উপর হামলার ঘটনায় তারা মর্মাহত, হতভম্ব ও শঙ্কিত। দেশটিতে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত থাকলেও বঞ্চিত শিশুদের জন্য সহায়তার ব্যাপারে তারা সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ।
গতকালের হামলায় একজন সেনা সদস্যসহ তাদের তিন কর্মকর্তা নিহত হয় এবং ৪৬জনকে নিরাপদে উদ্ধার করা হয়। হামলার পর ভবনটি আইএস সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ হয়।
জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ঐ হামলায় মোট ৬জন সন্ত্রাসী অংশ নেয় এবং তাদের সবাই কমান্ডোদের অভিযানে নিহত হয়েছে।
আইএস ‘আমাক’ নামে তাদের এক মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত বার্তায় জানায়, জালালাবাদে অবস্থিত যুক্তরাজ্য, সুইডেন ও আফগানস্তানের সকল প্রতিষ্ঠানকে তারা হামলার লক্ষ্যবস্তু করেছে এবং একে একে সকল প্রতিষ্ঠানেই তারা হামলা করবে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার ঘটনায় প্রায় ২২জন নিহত হয়েছিল। ঐ হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই ছিল বিদেশি। বিবিসি

  • সর্বশেষ