শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে এখন পর্যন্ত চারবারের দেখায় আর্সেনাল-চেলসির মধ্যে কাউ কাউকে হারাতে পারেনি। অবশেষে পঞ্চম ম্যাচে জয়ের দেখা পেলো আর্সেনাল। নিজেদের মাঠে চেলসিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে ম্যাচের সপ্তম মিনিটে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে এগিয়ে যায় চেলসি। পেদ্রো রদ্রিগেজের বাড়ানো বলে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।এগিয়ে গিয়ে খুব বেশি সময় আনন্দে থাকতে পারেনি চেলসি।

ম্যাচের ১২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে নাচো মনরিলের হেড পাল্টা হেডে ফেরাতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন চেলসির জার্মান ডিফেন্ডার রুডিগার। ম্যাচের ৩০ মিনিটে চেলসির হয়ে অভিষেক হয় বার্কলির। এদিকে প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও গোলের দেখা পায়নি কোন দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। লাকাজেতের ক্রস রুডিগারের গায়ে লেগে পড়ে গ্রানিত জাকার পায়ে। তা থেকে সহজেই লক্ষ্যভেদ করেন সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার। বাকি সময় আর গোল না হলে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল।

উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে শিরোপা নির্ধারনী ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়েঙ্গারের শিষ্যরা। জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়