শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তোপের মুখে পাকিস্তানের প্রধান বিচারপতি; বিবৃতিকে স্কার্টের সাথে তুলনা

সাইদুর রহমান: বিতর্কিত মন্তব্য করে রোষের মুখে পড়লেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। তার এই বক্তব্যের কারণে পাকিস্তানের ওমেনস একশন ফোরাম প্রকাশ্যে জনগণের সামনে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে।

করাচিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তব্যের দৈঘ্যের সঙ্গে মেয়েদের স্কার্টের তুলনা করেছেন নিসার। অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার মনে হয় বক্তব্যের দৈর্ঘ্য হবে মেয়েদের স্কার্টের মতো। অতি দীর্ঘও হবে না। আবার একদম ছোটও হবে না। যাতে বক্তব্য সম্পূর্ণ হয়।’

প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে এই কথা বলেন নিসার।

ইতোমধ্যেই নিসারের বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতির তুমুল সমালোচনা করা হয়েছে।

একটি বামপন্থী মহিলা সংগঠনের তরফে টুইটারে বলা হয়েছে, ‘একজন বিচারপতির এই ধরণের বক্তব্য লজ্জার। যিনি মহিলাদের পোশাক নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন।’

পাকিস্তানে মহিলা আইনজীবীদের সংগঠনও হতবাক প্রধান বিচারপতির এই মন্তব্যে। তারা দাবি করেছেন, এটা খুবই হতাশার যে দেশের প্রধান বিচারপতি মহিলাদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। আমাদের কাজের ক্ষেত্রেও এই ধরণের মন্তব্যের জন্য সমস্যা হতে পারে আগামী দিনে। সূত্র : ডন

  • সর্বশেষ