শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক নার্সের হাতে ৯৯ রোগী খুন!

হোসাইন : দু’জন রোগীকে হত্যার দায়ে নিয়েলস হোগেল নামের এক জার্মান নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ওই নার্সের বিরুদ্ধে আরও ৯৭টি রোগী হত্যার বিচারকাজ চলছে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের দুটি হত্যাকাণ্ড, এবং হত্যাচেষ্টায় দোষী প্রমাণিত হওয়ায় এই পুরুষ নার্সকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ডেলমেনহর্স্টের একটি হাসপাতালে কাজ করার সময় সে ইচ্ছাকৃতভাবে ৯০ জন রোগীর হৃদযন্ত্র বিকল করে দেন বলে হোগেল আদালতে স্বীকার করেছে। পরে সে জানায়, ‍ওলেনবার্গের একটি হাসপাতালে কাজ করার সময়ও সে রোগীদের হত্যা করেছিল।

তার এই স্বীকারোক্তিতে ওই হাসপাতালে মারা যাওয়া ডজন ডজন রোগীর শরীর পরীক্ষা করতে হয়েছে তদন্তকারী দলটির। আর এর মধ্যে হোগেলে বিরুদ্ধে একের পর এক মামলা জমতে শুরু করে।

গত নভেম্বরে সরকারি সূত্র জানিয়েছিল, নার্স হোগেল ১৯৯৯ থেকে ২০০২ সালে ওলেনবার্গের একটি হাসপাতালে এবং ২০০৩ থেকে ২০০৫ সালে ডেলমেনহর্স্টের অপর একটি হাসপাতালে কাজ করার সময় ১০০ জনের বেশি রোগীকে হত্যা করেছে।

জার্মানিতে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে ১৫ বছর পর দণ্ডিত ব্যক্তিকে পেরোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হয়। তবে একের পর এক খুনের মামলা গঠনের ফলে হোগেলের ক্ষেত্রে হয়তো এটি না-ও হতে পারে।

সূত্র: যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়