শিরোনাম
◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ◈ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু ◈ হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি ◈ এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ◈ নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ভিডিও করে আটক দুই টিকটকার ◈ দ্রুত ঋণের নামে লোন অ্যাপের ফাঁদে সর্বস্বান্ত, ৩৫০০ টাকার ঋণে গুনতে হলো ১০ হাজার ◈ নেপালে ভয়াবহ হড়পা বান: মৃত ৬১৬, নিখোঁজ শতাধিক; হেলিকপ্টারে চলছে উদ্ধার অভিযান ◈ কেয়াবন উজাড়ে সেন্ট মার্টিনে ফের রিসোর্টের হিড়িক, হুমকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:১৫ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ ব্যাংকে আইসিবির লোকসান ৩৮ কোটি টাকা

ফয়সাল মেহেদী : পুঁজিবাজারের ৯ ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে ৩৮ কোটি ১১ লাখ টাকার বেশি লোকসান করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। মূলত শেয়ারদর কেনা দামের চেয়ে নিচে নেমে যাওয়ায় ব্যাংকগুলোতে বিনিয়োগ করে আইসিবিকে লোকসান গুণতে হয়েছে। সর্বশেষ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, শেয়ারবাজারের ৩০ ব্যাংকের মধ্যে ২৯টিতে ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছর পর্যন্ত আইসিবির বিনিয়োগ ছিলো ৯৩৫ কোটি ৪২ লাখ ১৮ হাজার ১০৫ টাকা। এর মধ্যে ৯ ব্যাংকের শেয়ারের বাজারদর ক্রয়দরের চেয়ে নিচে নেমে যাওয়ায় আইসিবির লোকসান হয়েছে ৩৮ কোটি ১১ লাখ টাকার বেশি। ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক এবং এনসিসি ব্যাংক লিমিটেড।

তথ্যানুযায়ী, আইসিবির ১নং পোর্টফলিওতে ব্যাংক খাতের ২৯ কোম্পানির মধ্যে ৮টিতে লোকসান হয়েছে। বিনিয়োগকৃত ৮টি ব্যাংকে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ২৯৫ টাকা।

এই ৮ ব্যাংকের মধ্যে এবি ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে আইসিবির লোকসান হয়েছে ৩০ কোটি ১২ লাখ ৬৬ হাজার ৪৭৮ টাকা। আর ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে ৪ লাখ ৯ হাজার ৮৭০ টাকা, আইসিবি ইসলামী ব্যাংকে ১ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৪৭১ টাকা, ন্যাশনাল ব্যাংকে ১ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ১৫৭ টাকা, পূবালী ব্যাংকে ২১ লাখ ৩০ হাজার ৫১০ টাকা, রূপালী ব্যাংকে ১ কোটি ৫১ লাখ ৪৯ হাজার ৩৯৮ টাকা, সাউথইস্ট ব্যাংকে ১ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ২৫১ টাকা এবং উত্তরা ব্যাংকে ১ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ১৬০ টাকা লোকসান হয়েছে।

এদিকে ২নং পোর্টফলিওতে ২২ ব্যাংকের মধ্যে ৩টিতে লোকসান করেছে আইসিবি। বিনিয়োগকৃত এই ৩ ব্যাংকে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ লাখ ২ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে এবি ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে ৪১ লাখ ৮৫ হাজার ৬৫৯ টাকা, রূপালী ব্যাংকে ২ লাখ ৪৯ হাজার ৩৫০ টাকা এবং এনসিসি ব্যাংকে ১২ লাখ ৬৭ হাজার ৮৪৭ টাকা লোকসান হয়েছে আইসিবির।

তথ্য মতে, ১নং ও ২নং পোর্টফলিও মিলে ৯ ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে মোট ৩৮ কোটি ১১ লাখ ৮৭ হাজার ১৫১ টাকা লোকসান করেছে আইসিবি।

  • সর্বশেষ