শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার বিশ্বাস রয়েছে আমাদের: পিটার মুর

নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত বাংলাদেশ-জিম্বাবুয়ে একে অন্যের সাথে খেলেছে ৬৮ ওয়ানডে। তাতে বাংলাদেশের জয় ৪০টিতে। জিম্বাবুয়ের জয় ২৮ খেলায়। আর গত ৯ দেখার প্রতিটিতে টাইগাররাই জিতেছে। জিম্বাবুয়ে শেষবার বাংলাদেশকে হারাতে পেরেছে ২০১৩ সালে। সেটা নিজের দেশে। বুলাওয়েতে। এরপর আর পেরে ওঠেনি। এই তো ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই স্বাগতিকরা গুঁড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে। কিন্তু আফ্রিকার সেই দেশটি মঙ্গলবার তাদের বাঁচা-মরার ম্যাচে টাইগারদের হারিয়ে ২৭ তারিখের ফাইনালে ওঠার বিশ্বাস নিয়ে প্রস্তুত।

আসলে বাংলাদেশের হাতেই জিম্বাবুয়ের ভাগ্য। শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারালেও পরের ম্যাচে হেরে গেছে। বাংলাদেশ হারিয়েছে দুই দলকেই। বোনাস পয়েন্ট নিয়ে ফাইনালে। এখন স্বাগতিকদের হারালেও জিম্বাবুয়ে ফাইনালে। শ্রীলঙ্কার বিদায়। আবার বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে হারলে এবং টাইগাররা শ্রীলঙ্কাকে হারালে তখন রান রেটে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে।

এমন সময়ে জিম্বাবুয়ের পিটার মুর গুরুত্বপূর্ণ ম্যাচটাতে খেলতে নামার আগে সোমবার মিরপুরে প্রবল প্রত্যয়ে জানিয়ে গেলেন, ‘আমরা সবাই আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টামটা আমাদের হাতে থাকলেও গতকাল হেরে গেলাম। আমরা তারপরও তো প্রমাণ করে রেখেছি যে, আমরা পারি। আমরা নিজেদের সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারলে বাংলাদেশকে হারাতে পারার সবটুকু বিশ্বাসই আছে আমাদের।’

সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাদজা, মুর নিজে ব্যাট হাতে দারুণ। বোলিংও চমৎকার। আর তারা যে এই আসরের ফাইনালের দর্শক হয়ে আফ্রিকা থেকে উড়ে আসেননি সেই কথা মনে করিয়ে দিয়ে মুর বলছেন, ‘(ফাইনালে খেলা) আমার মনে হয় বিরাট ব্যাপার হবে। অবশ্যই আমরা এখানে ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এসেছি। এখানে শুধু প্রতিদ্বন্দ্বিতা করতে আসিনি।

আমাদের সবার জন্য এটা বড় ব্যাপার, দেশে যারা তাকিয়ে আমাদের দিকে, তাদের জন্যও। বিশ্বকাপ বাছাইয়ের আগে এটা প্রাক খেলা আমাদের। সেখানে ফাইনালে উঠতে পারলে তো দুর্দান্ত ব্যাপার হবে।’ এর সাথে আরো বললেন, ‘আর আমি জানি যে, আমাদের দলের সবাই আগামীকাল খুব ভালো একটা পারফরম্যান্স দেখাতে মুখিয়ে আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়