শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ভুয়া পুলিশ আটক

আশরাফ চৌধুরী রাজু, সিলেট : সিলেট মহানগর পুলিশের নাইওরপুল পয়েন্ট থেকে এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ২টায় তাকে আটক করেন মহানগর পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও মো. হানিফ। আটক ফয়সল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার সাদিমাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, দুপুর ২টার দিকে নাইওরপুলি পয়েন্টে পুলিশের পোষাক পরিধান করা এক যুবক লাঠি হাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছিলেন। এ সময় দায়িত্বরত অন্যান্য পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এক পর্যায়ে তার কথা বার্তা অসংলগ্ন হওয়ায় তাকে আটক করে মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব ভূয়া ট্রাফিক পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: উমর ফারুক রকি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়