শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ১১:৩৫ দুপুর
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেলের হাসপাতাল ভর্তির খবর অস্বীকার করলেন মুখপাত্র

এল আর বাদল : ফুটবল বিশ্বের মহারাজা ব্রাজিলের পেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি। গত শুক্রবার রাতে এমন খবর প্রকাশ করেছিলো বিবিসি, দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। কিন্তু পেলের মুখপাত্র জস ফরনস রদ্রিগুয়েজ এ খবর অস্বীকার করেছে। তিনি বলেছেন, ৭৭ বছর বয়সী ফুটবলের কিংবদন্তী পেলে কিছুটা অসুস্থ বোধ করলেও হাসপাতালে ভর্তি কিংবা চিতিৎসাসেবা নেওয়ার মতো নয়। তিনি বাসাতেই বিশ্রাম করছেন।
লন্ডনে ইংলিশ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এই সপ্তাহে ব্রাজিলিয়ান তারকা পেলের সম্মানে ডিনারের আয়োজন করেছিল। পরে খবর ছড়ায় অসুস্থ হওয়ায় পেলেকে হাসপাতালে নেয়া হয়েছে। এজন্য তিনি ডিনারে যোগ দিচ্ছেন না।
পরে ওই খবরকে মিথ্যা বলে দাবি করে তার মুখপাত্র বলেন, লন্ডনে তার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ব্রাজিলের রিও ডি জেনেইরো থেকে ইংল্যান্ডের হিথ্র বিমানবন্দরে যেতে ভিন্ন বিমানবন্দরে যাত্রাবিরতি করতে হতো, যা পেলের জন্য খুবই কান্তিকর। -সূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়