শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্ববঙ্গীয় লেখক শিল্পী সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক : পারস্পারিক মৈত্রী, শান্তি প্রতিষ্ঠা এবং বাংলা সাহিত্য সংস্কৃতির মিলন সেতু বন্ধন তৈরিতে ঢাকায় শুরু হলো ‘সর্ববঙ্গীয় লেখক শিল্পী সম্মেলন-১৪২৪’।

‘বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ’-এর আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন। এ উপলক্ষে সকাল ১১টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এই আয়োজনের শুরুতেই প্রদীপ জ্বেলে তিনদিনের এ ‘সর্ববঙ্গীয় লেখক শিল্পী সম্মেলন-১৪২৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজানো এই উদ্বোধনীর পরেই শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আয়োজক সংগঠনের সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এরপর আলোচনায় অংশ নেন-বাংলাদেশের কবি আজিজুর রহমান, ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ঋত্বিক ব্যানার্জি, পশ্চিমবঙ্গের নাট্যনির্দেশক শৈবাল কুমার ঘোষ প্রমুখ।

 

রুপা চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ উদ্বোধনী আসরে দলীয় নৃত্য পরিবেশন করে নাচের দল নটরাজ ও ভারত থেকে আগত একটি দল। এককভাবে গৌড়ীয় নৃত্য পরিবেশন করেন র‌্যাচেল প্রিয়াংকা প্যারিস। আবৃত্তি করেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের শিশু কিশোরেরা।

উদ্বোধন পর্ব শেষে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘কথা সাহিত্য, রবীন্দ্র সাহিত্যে বিশ্বায়ন’ শীর্ষক দুটি সেমিনার। এছাড়া এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে অনুষ্ঠিত হয়েছে কবিতা পাঠ ও আবৃত্তির আসর। আর, সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় অনুরাগ থিয়েটার প্রযোজিত নাটক ‘গ্রাস’।

 

  • সর্বশেষ