শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক খাত দুই দশক পিছিয়ে গেলো : ড. সালেহ উদ্দীন আহমেদ

জুয়াইরিয়া ফৌজিয়া : ব্যাংক কোম্পানির আইনের সংশোধেনী জাতীয় সংসদে পাস হওয়ার মধ্য দিয়ে আরও একবার পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, এর মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন অনেকাংশই মলিন হয়েছে এবং ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, এর মাধ্যমে ব্যাংক খাত দুই দশক পিছিয়ে গেলো।

বর্তমান সরকারের দুই মেয়াদে প্রধান বিরোধী দলের এমন ওয়াক আউট বলা চলে বিরল। ব্যাংক কোম্পানি বিল ২০১৭ পাস হওয়ায় প্রতিক্রিয়ায় তেমন ঘটনার সাক্ষী হলেন সংসদ সদস্যরা। বিলটি পাস হওয়ায় বৈধতা পেল একই পরিবারের ৪ সদস্যদের পরিচালক হওয়ার বিষয়টি। সেই সাথে সৃষ্টি হলো টানা ৯ বছর পরিচালক থাকার সুযোগ। আর এরই সমলাচোনায় মুখর ছিল জাতীয় পার্টির আইন প্রণেতারা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ বলেন, পরিচালকদের একক আধিপত্যের কারণে একটি ব্যাংকের কী পরিণতি হতে পারে তার সবশেষ উদাহারণ ফারমার্স ব্যাংক। এই ধরণের সিন্ধান্ত ব্যাংকখাতের সুশাসনকে আরও প্রশ্নবিদ্ধ করবে।

কিন্তু সমালোচনা যাই থাক না কেন এখন নতুন আইনটি অনুসরণ করতে হবে কেন্দ্রীয় ব্যাংককে।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়