শিরোনাম
◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল ◈ গ্যাস সরবরাহে দৃশ্যমান উন্নতি, ইতিবাচক ধারা অব্যাহত থাকবে  ◈ মক্কায় সর্বোচ্চ সতর্কতা জারি, চরম অস্বস্তিতে সৌদি আরব : কী হচ্ছে মুসলিম বিশ্বে? ◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া পাথর খনির ৪৫ শ্রমিক পেল পুরষ্কার

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনিতে ভালো কাজের জন্য ৪৫ খনি শ্রমিককে পুরষ্কার প্রদান করেছে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

মঙ্গলবার বিকেল ৫টায় পাথর খনির ওয়েল ফেয়ার ভবনে বিভিন্ন বিভাগের পুরষ্কার প্রাপ্ত খনি শ্রমিকদের হাতে পুরষ্কারের অর্থ তুলে দেন জিটিসি’র চীপ ইঞ্জিনিয়ার মিঃ ভারিয়াত এবং জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক জাহিদ হোসেন।

জিটিসি কর্তৃপক্ষ জানিয়েছেন, পাথর খনির ভু-গর্ভে এবং উপরিভাগে পাওয়ার সাপ্লাই (আন্ডার গ্রাউন্ড এবং সারফেস), ভেনটিলেশন, ড্রিফটিং, স্টপিং, আন্ডারগ্রাউন্ট ট্রান্সপোর্ট, মেইন পাম্প ষ্ট্রেশন, রিপেয়ার এন্ড মেকানিকাল সপ, ড্রিলিং এন্ড ব্লাস্টিং, হোস্টিং (আন্ডারগ্রাউন্ড), নেটওর্য়াক এন্ড সাবস্টেশন এবং ক্রাশিং এন্ড স্কিনিং প্লান্ট বিভাগে কর্মরত ৪৫ খনি শ্রমিককে এই পুরষ্কারের অর্থ প্রদান করা হয়।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি পাথর উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা, ব্যবহার, শৃংখলা ও সময়ানুবর্তিতা ইত্যাদি গুনাবলী বিবেচনায় এনে নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে খনিতে বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত সেরা শ্রমিকদের পুরষ্কৃত করার পূর্ববর্তী মাসগুলোর ঘোষণার ধারাবহিকতায় গত ডিসেম্বর মাসের জন্য ৪৫ শ্রমিক বাছাই পূর্বক সেরা শ্রমিক হিসেবে এই পুরষ্কার প্রদান করে।

পুরষ্কার প্রাপ্ত খনি শ্রমিক জিয়ারুল রহমান বলেন, পাথর খনিতে তাদের কাজের মূল্যায়ন করে প্রতিমাসে এই ধরণের পুরষ্কার দেওয়ায় শ্রমিকরা কাজে উৎসাহী হবেন এবং দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, জিটিসি-এর কার্যক্রমের শুরু হতেই প্রতিমাসে খনি শ্রমিকদের দক্ষতার জন্য এ ধরণের আর্থিক পুরষ্কার দেওয়া হয়।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ