শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:৫১ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২২

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার পূর্ব জুরাইন এলাকা থেকে বিপুল সংখ্যক ইয়বাসহ খোরশেদ আলম ও ইব্রাহীম শিকদার নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধারসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিএনসির খিলগাঁও সার্কেলের পরিদর্শক (ভারপ্রাপ্ত) সুমনুর রহমান জানান, গ্রেফতার খোরশেদের বাড়ি টেকনাফে। সেখান থেকে ইয়াবা ঢাকায় ইব্রাহীমের কাছে পাঠাতেন তিনি। ইব্রাহীম ঢাকার বিভিন্ন মাদক স্পটে ইয়বা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জুরাইনের গ্যাস পাইপ সড়কের ৯৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গত রোববার সকাল ৬টা থেকে গতকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১৭৬ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়