শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:৩৩ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০১৮, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর হাত থেকে ফিরলেন পাওলি-দম্পতি

ডেস্ক রিপোর্ট: বিয়ের পর লম্বা সময়ের জন্য মধুচন্দ্রিমা যাপন করতে সুইজারল্যান্ডে ছিলেন টলিউড অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী অর্জুন দেব। কিন্তু মধুচন্দ্রিমায় গিয়ে শেষমেশ মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরলেন তারা।

জানা গেছে, সুইজারল্যান্ডে প্রবল তুষারপাতে আটকা পড়েছিলেন তারা। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে, পাওলি ও অর্জুনকে হেলিকপ্টারে করে উদ্ধার করতে হয়েছে। ভারী তুষারপাতের কারণে দেশটির পর্যটন কেন্দ্র আল্পসের জেরমাটে আটকা পড়েছেন আরও বহু পর্যটক। তুষারে আটকা পড়ে আছে বের হওয়ার সব রাস্তা। একই কারণে বন্ধ সেখানকার রেলপথও। তুষারের ওই মৃত্যুফাঁদ থেকে একমাত্র হেলিকপ্টারই তাদের উদ্ধার করতে পারে।

পরবর্তীতে রেললাইন থেকে তুষারের আবরণ সরিয়ে আংশিক ভাবে রেল চালানো সম্ভব হচ্ছে বলে জেরমাট পর্যটন দপ্তর প্রথমে ঘোষণা করলেও, পরে তারা জানায়, দুর্যোগের কারণে নতুন করে আবারও তুষার জমতে দেখা গেছে। ফলে, আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে রেল যোগাযোগ।

সূত্র : আজ কাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়