শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে দেয়া হবেনা- মোশারফ

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়, ওরা পুলিশের ভোটে নির্বাচিত। তাই জনগন দেখলে ভয় পায়।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উত্তর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া সহ বিএনপিকে বাদ দিয়ে একাদশ নির্বাচন হতে পারে না, হতে দেয়াও হবেনা। আগামী একাদশ জাতীয় নির্বাচন সংসদ ভেঙ্গে দিয়ে করতে হবে। শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হবেনা।

উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ আবুল হোসেন খান, আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। বক্তব্য রাখেন, জেলা দক্ষিণ বিএনপির সভাপতি আলহাজ এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সহসভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান, এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা বেগম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়