শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০২:৫২ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি দাবা টুর্নামেন্টে ভিসা পেলেন না ৭ ইসরায়েলি খেলোয়াড়

রাশিদ রিয়াজ : সৌদি আরবে ইসরায়েলি দাবা খেলোয়াড়দেরকে টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে ভিসা দেওয়া হয়নি। ইসরায়েলি দাবা ফেডারেশনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সাত জন ইসরায়েলি দাবা খেলোয়াড় আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর সৌদি আরবে অনুষ্ঠিতব্য দাবা টুর্নামেন্টে অংশ নিতে চেয়েছিলেন। এ্যাথেন্সে ফিদে’র ভাইস প্রেসিডেন্ট ইসরায়েল জেলফার জানান, সৌদি আরব থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

তবে কাতার সৌদি আরবের এ টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কম্যুনিকেশন এক বিবৃতিতে জানিয়েছে বিভিন্ন দেশের ১৮০ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইসরায়েল দাবা ফেডারেশনের মুখপাত্র লিওর এইজেনবার্গ বলেছেন, তার দেশের খেলোয়াড়রা যাতে সৌদিতে টুর্নামেন্টে অংশ নিতে পারে এখনো সে চেষ্টা অব্যাহত রয়েছে। কারণ যে কোনো খেলোয়াড়ের এধরনের টুর্নামেন্টে অংশ নেওয়ার অধিকার আছে। এমনকি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। হারেৎজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়