শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫১ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিগ কাপের সেমিতে চেলসি, ম্যানইউর বিদায়

স্পোর্টস ডেস্ক: লিগ কাপের সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো হোসে মোরিনহোর দলের। গত বুধবার রাতে ব্রিস্টল সিটির বিপক্ষে ইনজুরিটাইমে গোল হজম করে লিগ কাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে গোল হজম করলেও সেটি পরিশোধ করতে সময় নেয়নি ম্যানইউ। কিন্তু ৯৩ মিনিটে কোরি স্মিথ গোল করলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদেরকে ২-১ গোলে হারায় ব্রিস্টল সিটি ।
১৯৮০ সালের পর প্রথমবারের মতো মুখোমুখি হলো দুই দল। যেখানে ম্যানইউকে শুধু হতাশা উপহার দিল ব্রিস্টল। ওয়েস্ট ব্রুমের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিল ম্যানইউ। আগের ম্যাচের একাদশের ১০টি পরিবর্তন এনে ব্রিস্টলের বিপক্ষে মাঠে নামে মোরিনহোর দল।
ম্যানচেস্টার ইউনাইটেড এদিন শুরুটা অবশ্য ভালই করেছিল। নিজেদের দখলে বল রেখেই খেলে যাচ্ছিল তারা। বলতে গেলে ম্যাচের ৫১ মিনিটে ¯্রােতের বিপরীতে গোল করে বসে ব্রিস্টলের জো ব্রায়ান। তবে ম্যাচের ৫৮ মিনিটে সমতা আনেন ইব্রাহিমোভিচ।
১-১ এ সমতায় যখন নির্ধারিত সময়ের শেষ বাশি বাজার অপেক্ষা ঠিক তখনই ইউনাইটেডের সর্বনাশ। ৯৩ মিনিটে গোল কোরি স্মিথের। ফলে ২-১ এ হার নিয়ে মাঠ ছাড়তে হলো মরিনহোর দলকে। সেমিফাইনালে ব্রিস্টলের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।

এদিকে বোর্নমাউথকে তারা ২-১ গোলে হারিয়েছে চেলসি। আগামী ৯ জানুয়ারি প্রথম সেমিফাইনালের প্রথম লেগে ম্যানসিটি স্বাগত জানাবে ব্রিস্টলকে। তার পরদিন চেলসির মাঠে খেলবে আর্সেনাল। গোলডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়