শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৭ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলে দাম বাড়ছে সাকিব-মুস্তাফিজের

কেএম হোসাইন : আইপিএলের একাদশ আসর শুরু হবে এপ্রিলে। তার আগে জানুয়ারির শেষ সপ্তাহে হবে নিলাম। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের একজন জেষ্ঠ্য কর্মকর্তার দেওয়া তথ্যমতে জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। এর আগের আসরগুলোর নিলামও বেঙ্গালুরুতে হয়েছিল।

এক ফ্র্যাঞ্চাইজি পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। ৪ জানুয়ারির মধ্যে দলগুলো তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা বিসিসিআই এর কাছে জমা দিবে। ১৮ জানুয়ারি অকশনে ওঠা খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো ২৫ জন খেলোয়াড় নিয়ে দল সাজাতে আগে ৬৬ কোটি রূপি খরচ করতে পারত। এবার খরচ করতে পারবে ৮০ কোটি রূপি। এতে আইপিএলে দাম বাড়ছে সাকিব-মুস্তাফিজদেরও। মূলত আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বৃদ্ধি পাওয়ায় দলগুলো আগের চেয়ে বেশি খরচ করার সুযোগ পাচ্ছে।

জেষ্ঠ্য ওই কর্মকর্তা জানিয়েছেন আইপিএল হল টাকার খেলা। আইপিএলের ইতিবাচক দিক হল এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো কিছু মেধাবী খেলোয়াড় পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়