শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে দুই ওমরাহ যাত্রী নিহত

ফরিদ আহমেদ ময়না: [২] শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহতরা হলেন,খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন  ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন । 

[৪] আহতরা হলেন,খুলনার পাইকগাছা উপজেরার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান , মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন  ও আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর।

[৫] প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খুলনার পাইকগাছা থেকে অটোরিকশা যোগে পাঁচজন সাতক্ষীরার আশাশুনিতে যাচ্ছিলেন। অটোরিকশাটি আশাশুনি উপজেলা সড়কের নেয়াপাড়া গ্রামের ঢালিপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হতাহতরা সকলে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। সাতক্ষীরার আশাশুনিতে তাদের আত্মীয় রয়েছেন, যিনি তাদের সঙ্গে যাবেন। তাকে নেওয়ার জন্য আশাশুনিতে যাচ্ছিলেন তারা।সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়