শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৪ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম): [২] চট্টগ্রামে ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের একটি বহুতল ভবনে এঘটনা ঘটে। 

[৩] সে কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র। পেশায় সে একজন গাড়ির বডি নির্মাণ শ্রমিক। ছয় মাস আগে তার বিয়ে হয়। 

[৪] বিষয়টি নিশ্চিত করে স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান বলেন, ছাদে শুকাতে দেওয়া তার স্ত্রীর উড়না আনতে গিয়ে অসাবধানতার কারণে বভনের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের ১১ হাজার লাইনের সাথে লেগে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়