শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইলে কথা বলতে বলতে ভবনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মোবাইল

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বংশালে মোবাইলে কথা বলতে বলতে ভবনের ছাদ থেকে পড়ে আরমানুউজ্জামান জিসান (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে আগারগাঁও নিউরো সাইন্স ইনিস্টিউটের জরুরী বিভাগে তার মৃত্যু হয়। মৃত আরমানুউজ্জামান জিসান  উদয়ন স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েট এর শিক্ষার্থী ছিল। 

সংবাদ পেয়ে বংশাল থানার পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।  

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফিরোজ আলম মৃতের স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে তাদের বসত বাড়ির ৭তলা ছাদের উপর রেলিংএ বসে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতা বসত পাশের বাড়ির তয় তলার ছাদের উপর পরে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্বজনরা প্রথমে মিটফোর্ড হাসপাতাল পরে সেখান থেকে নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

মৃতের মামা রেজাউল হোসেন অনিক এর বরাদ দিয়ে তার বন্ধু মোঃ আরমান ভুইয়া জানিয়েছেন, সে উদয়ন স্কুল এন্ড কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিল। 

জিসান ছোট বেলা থেকে তার নানা-নানির সঙ্গে রজনী ঘোষ লেন এর ৭তলা ভবনের ৫ম তলায় থাকতো তারা। তার বাবার নাম মোঃ আনোয়ার হোসেন। বাড়ি যশোর। তার মা আড়াই বছর আগে মারা গেছেন। সে ছিল তার বাবার ২য় স্ত্রীর এক মাত্র সন্তান। বাবা আনোয়ার হোসেন টঙ্গী এলাকার থাকেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়