শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত, আহত ১৫

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লায় মঙ্গলবার (৭ জুলাই) পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ভোর ৪টা ৫০ মিনিটে মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মোস্তফা কামাল (৬০) নামে এক যাত্রী নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এরপর সকাল ৭টার দিকে একই উপজেলার খিলা বাজার এলাকায় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় এক নারী ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার খানাতুয়া গ্রামের বাসিন্দা ও ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আবু জাফরের স্ত্রী বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে লাকসাম উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তিনটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • সর্বশেষ