শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ০১:১৯ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক যুবকে মৃত্যু

মোস্তাফিজ :  রাজধানীর ওয়ারীতে কাভার্ড ভ্যান চাপায় একজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে কাপ্তান বাজার কমপ্লেক্স- (১),  এর সামনে রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের  পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও জিন্স প্যান্ট, বয়স আনুমানিক (২৫) বছর। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী থানার উপপরিদর্শক এসআই প্রদুৎ কুমার বলেন, সংবাদ শুনে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন টিমের প্রযুক্তি ব্যাবহার করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (৪,সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে ঢামেক হাসপাতালে নেয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়