শিরোনাম
◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৪, ০১:২৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৪, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] জেলার কালীগঞ্জের বারবাজার ফুলবাড়ি নামক স্থানে সড়কে ট্রাকের ধাক্কায় আসলাম হোসেন লিটন (৪৫) নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ও ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর (নাপিত) নিহত হয়েছেন।

[৩] সোমবার(২২ এপ্রিল) রাত ২টার দিকে কালীগঞ্জের সুন্দরপুর স্টেশন এলাকার অদুরে প্রকাশ ট্রেনে কাটা পড়ে নিহত হন। রাতে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামি গোয়ালন্দ ট্রেনে কাটা তিনি পড়েন বলে স্থানীয়রা জানিয়েছেন।

[৪] খবর পেয়ে সোমবার (২২ এপ্রিল) রেল পুলিশ তার ছিন্নভিন্ন কাটা মরদেহ উদ্ধার করে।

[৫] নিহত প্রকাশ হলেন, কোটচাঁদপুর পৌরসভাধীন সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের মামা বাড়ি থেকে তালেশ্বর বাজারে নরসুন্দর(সেলুনের) কাজ করতেন। স্থানীয়দের ধারনা নিহত ব্যক্তি আত্মহত্যা করতে পারেন।

[৬] এব্যপারে মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পওয়ার পর যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা বলতে পারেননি মাস্টার মশিয়ার রহমান।

[৭] এদিকে, সোমবার ভোরে আসলাম হোসেন লিটন নামে এক মোটরসাইকেল চালক বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

[৮] নিহত মোটরসাইকেল চালক রাতে ভাড়ায় যাত্রী বহন করতে। তার মৃত্যুতে দুলাল মুন্দিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

[৯] বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আদম আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এদিন ভোররাতে তিনি দুর্ঘটনার শিকার হন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়