শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন, উদ্ধার দুই

সঞ্চয় বিশ্বাস: [২] মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসলে নেমে প্রকৌশলী ও ব্যাংকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক স্কুলছাত্র।

[৩] শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ধানকোড়ার কাছে নদীতে এই ঘটনা ঘটে।সূত্র: ঢাকা পোস্ট

[৪] নিহতরা হলেন- বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু (৪৫) ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জুয়েল রানা (৪০)। নিখোঁজ রিয়াদ রামিন আরিদ প্রকৌশলী রিয়াদ আহমেদের ছেলে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তাদের বাসা রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। সূত্র: ঢাকা মেইল

[৫] দিঘিরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনসার উজ্জামান জানান, ঢাকা থেকে ঘুরতে আসা ৩০-৩৫ জন ট্রলার নিয়ে পদ্মায় ভ্রমণে বের হন। পরে ধানকোড়ার কাছে ট্রলার থামিয়ে ১০-১২ জন গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যান।

[৬] এই কর্মকর্তা জানান, খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল দুইজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়