শিরোনাম
◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:০৪ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৩, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকেয়া আদায়ে ইন্টারনেট সেবায় ধীরগতি

অনিক কর্মকার: [২] দেশের ১৯টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানির কাছ থেকে বকেয়া আদায়ে ব্যান্ডউইডথ সেবা ‘ডাউন’ (সীমিত) করে দিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) ৫০০ জিবিপিএস (গিগাবিট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ সীমিত করে দেয়। সূত্র: প্রথম আলো

[৩] জানা গেছে, দেশে মোট ৩৪টি আইআইজি প্রতিষ্ঠান আছে। কোম্পানিটি ১৯টি আইআইজি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দিয়েছে। এদিকে হঠাৎ করে ব্যান্ডউইথ সীমিত হওয়ায় বিপাকে পড়েছেন গ্রাহকরা। তারা ধীরগতির ইন্টারনেট সমস্যার সম্মুখীন হচ্ছেন। সূত্র: জাগোনিউজ২৪

[৪] বিএসসিপিএলসি বলছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আইপিলসি ও আইপি ট্রানজিট সেবা বাবদ বর্তমানে বিভিন্ন অপারেটরের কাছে সাবমেরিন কেবল কোম্পানির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে ৯টি অপারেটরের কাছেই তারা পায় ১৮১ কোটি টাকা। বারবার তাগাদা দিয়ে টাকা আদায় করতে না পেরে ১৯টি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সীমিত করে দেয়া হয়েছে। সূত্র: নিউজবাংলা২৪, সম্পাদনা: তারিক আল বান্না

একে/টিএবি/এনএইচ

  • সর্বশেষ