শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ মে, ২০২৩, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব পরিভ্রমণ শেষে পারস্য উপসাগরে ফিরে এসেছে ইরানি নৌবহর

ইরানি নৌবহর

রাশিদ রিয়াজ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৮৬তম নৌবহর দীর্ঘ সমুদ্রযাত্রায় বিশ্ব পরিভ্রমণ শেষে নিজেদের পানিসীমায় ফিরে এসেছে। গভীর সমুদ্রে ইরানের নৌবাহিনীর উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে বিশ্ব পরিভ্রমণে বের হয় নৌবহরটি।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর নৌবহরটি সমুদ্রযাত্রা শুরু করে এবং ২৩৬ দিনের অভিযানের শেষে তারা ১৪ মে ওমানের সালালাহ বন্দরে নোঙর ফেলে। সেখান থেকে গতকাল (বুধবার) এই নৌবহর ইরানের নিজস্ব পানিসীমায় প্রবেশ করেছে। দীর্ঘ এই সমুদ্রযাত্রায় নৌবহরটি ৬৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

ইরানের এই নৌবহরে যুক্ত ছিল দিনা ডেস্ট্রয়ার এবং মাকরান যুদ্ধজাহাজ। এই বহর যাত্রা শুরুর পর প্রথম ভারতের মুম্বাই বন্দরে নোঙর করে। সেখান থেকে বঙ্গোপসাগর এবং মালাক্কা প্রণালী পেরিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তায় যাত্রাবিরতি করে। সেখান থেকে জাভা সাগর, মাকাসসার প্রণালী এবং সেলেবিস সাগর পেরিয়ে গভীর প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে। ইরানের নৌ বাহিনীর ইতিহাসে এই প্রথম প্রশান্ত মহাসাগরের গভীরে ইরানি যুদ্ধজাহাজের প্রবেশ করার ঘটনা।

এরপর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে প্রশস্ত এলাকা পেরিয়ে মাইক্রোনেশিয়া ও পলিনেসিয়া হয়ে দক্ষিণ আমেরিকার ম্যাগেলান প্রণালী পার হয়। এরপর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পড়ে ইরানের এই নৌবহর। এরপর আরো উত্তরে এগিয়ে চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে এবং ব্রাজিলের উপকূল হয়ে চূড়ান্তভাবে ব্রাজিলের রিও ডি জেনিরো বন্দরে অবস্থান নেয়। সেখানে কয়েকদিন অবস্থানের পর ইরানি বহর আটলান্টিক মহাসাগর পেরিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে ভেড়ে। সেখান থেকে ওমানের সালালাহ বান্দরে আসে এবং সেখানে দুই দিন অবস্থানের পর ইরানের নিজস্ব পানি সীমায় ফিরে আসে।/পার্সটুডে/

আরআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়