শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৪ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে ভারতে পৌঁছাল ১২শ কেজি ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এসব ইলিশ ভারতে রপ্তানি করেছে যশোরের বেনাপোলের মাহতাব অ্যান্ড সন্স। মাছের আমদানিকারক ভারতের আগরতলার পরিতোষ বিশ্বাস।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে বাংলাদেশ থেকে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ৩৭টি প্রতিষ্ঠান এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করা হয়েছে। 

স্থলবন্দরের মাছ রপ্তানিকারক মো. নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, দুটি পিকআপে ৫৩টি বাক্সে ইলিশ পাঠানো হয়েছে। আরও কিছু ইলিশ পাঠানোর কথা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। প্রথম দিন ৩৭ দশমিক ৪৬ টন ইলিশ পাঠানো হয়। ভারতের কলকাতার ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল নামে পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান প্রথম দিন এসব ইলিশ আমদানি করে। ভারতে আরও ইলিশ রপ্তানির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানির সময় বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০২৪ সালে বেনাপোল বন্দর দিয়ে ৫৩২ দশমিক ৩০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। সূত্র: সমকাল 

 

  • সর্বশেষ