শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৩ বছরে চতুর্থ বিয়ে করলেন চন্দ্রজয়ী অলড্রিন

বাজ অলড্রিন-আঙ্কা ফাউরে

মিহিমা আফরোজ: চাঁদে হাঁটা প্রথম নভোচারীর কথা বলতে হলে অবশ্যই তিনজনের নাম স্মরণ করতে হয়। তারা হলেন, নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স। নিল আর্মস্ট্রং ২০১২ সালে মারা যান। মাইকেল কলিন্স ২০২১ সালে মারা যান। তাদের মধ্যে একমাত্র বাজ অলড্রিন বেঁচে আছেন। তার ৯৩তম জন্মদিনে জানান, তিনি আবার বিয়ে করেছেন। বিবিসি

চতুর্থবারের মতো বিয়ে করলেন সাবেক মার্কিন মহাকাশচারী। তার দীর্ঘদিনের সঙ্গী আঙ্কা ফাউরেকে বিয়ে করেছেন তিনি। বাজ অলড্রিন তার টুইটার অ্যাকাউন্ট থেকে ৬৩ বছর বয়সী এই নারীকে বিয়ে করার খবর প্রকাশ করেছেন। তিনি এর সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন তারা। বাজ অলড্রিনের স্ত্রী আঙ্কা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনি এই বিষয়ে পিএইচডি করেছেন। আঙ্কা 'বাজ অলড্রিন ভেঞ্চার্স' এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন।

সদ্য বিবাহিত বাজ অলড্রিন খুবই উচ্ছ্বাসিত। তিনি জানিয়েছেন, কিশোর-কিশোরীরা পালিয়ে বিয়ে করলে যেমনটা উদ্দীপ্ত থাকে, ততটা উদ্দীপ্ত বাজ অলড্রিন ও তার স্ত্রী। টুইটার পোস্টে বাজ অলড্রিন লিখেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার দীর্ঘদিনের সঙ্গী আঙ্কা এবং আমি গাঁটছড়া বেঁধেছি।

বাজ অলড্রিন এর আগে তিনবার বিয়ে ও তালাক দিয়েছেন। ১৯৫৪ সালে তিনি প্রথম জোয়ান অ্যান নামে একজন নারীকে বিয়ে করেছিলেন। বিয়ের ২০ বছর পর তাদের বিচ্ছেদ হয়। তারপর ১৯৭৫ সালে তিনি বেভারলি ভ্যান জিল নামে আরেক নারীকে বিয়ে করেন। তারা তিন বছর একসঙ্গে ছিলেন। ১৯৮৮ সালে তৃতীয়বার বিয়ে করেন অলড্রিন। লোইস ড্রিগস ২০১২ সাল পর্যন্ত ক্যানন নামের ওই নারীর সঙ্গে ছিলেন।

এমএ/এনএইচ

 

  • সর্বশেষ