শিরোনাম
◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিও বানিয়েই পোস্ট করলেই লাখ লাখ টাকা আয়ের সুযোগ

ভিডিও বানিয়েই লাখ লাখ টাকা আয়ের সুযোগ। কনটেন্ট ক্রিয়েটারদের জন্য এবার বড়সড় চমক নিয়ে হাজির হলেন ইলন মাস্কের এক্স (সাবেক টুইটার)। ৩০ দিনে ১৫টি ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার।

এক্সের নয়া এই উদ্যোগের নাম ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’। পরীক্ষামূলকভাবে চালু এই প্রোগ্রামের নির্দেশিকা অনুযায়ী, ৩০ দিনের মধ্যে নির্দিষ্ট ১৫ দিনে অন্তত একটি করে মৌলিক ভিডিও পোস্ট করতে হবে। 

ভিডিওগুলো অবশ্যই হতে হবে ভার্টিক্যাল ফরম্যাটে। দৈর্ঘ্য তিন মিনিটের কম। এই শর্তগুলি পূরণ করলেই থাকছে লাখপতি হওয়ার সুযোগ। তবে এই সুযোগ সবার জন্য নয়। আপাতত শুধুমাত্র এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন। 

তাৎপর্যপূর্ণ বিষয় হলো– এখানে ভিডিওর ভিউস বা এনগেজমেন্টের উপর পারিশ্রমিক নির্ভর করে না। বিপুল ভিউস না হলেও নির্ধারিত শর্ত পূরণ করলেই মিলতে পারে ‘বোনাস’।

Advertisement

বর্তমানে যেহেতু এক্সের তরফে নির্বাচিত কনটেন্ট ক্রিয়েটররাই এই প্রোগ্রামে অংশ নিতে পারবেন, তাই ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’-এ যুক্ত হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

যাদের কাছে আমন্ত্রণ পৌঁছাবে, তারা ‘ক্রিয়েটর স্টুডিও’-এর ‘প্রোগ্রামস’ বিভাগে গিয়ে এই প্রোগ্রামে যুক্ত হতে পারবেন। জানা গিয়েছে, প্রোগ্রামটি চলাকালীনই নির্দিষ্ট সংখ্যক ভিডিও প্রকাশ করতে হবে। 

অন্য প্ল্যাটফর্মে আগে পোস্ট করা মৌলিক ভিডিও এক্সে পোস্ট যাবে, তবে মাথায় রাখতে হবে, ভিডিওতে যাতে সেই প্ল্যাটফর্মের ওয়াটারমার্ক না থাকে।

সূত্রের খবর, এর মাধ্যমে এক্স তার প্ল্যাটফর্মে ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়াতে চাইছে।