শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিগ্রি ছাড়াই গুগলে এআই ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ, বেতন বছরে ১১ কোটি টাকা পর্যন্ত

কোনও প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগলের গবেষণা প্রতিষ্ঠান ‘গুগল ডিপমাইন্ড’। প্রতিষ্ঠানের নতুন একটি দল ‘পোলারিস’-এর জন্য এআই কোডিং এজেন্টের মূল্যায়ন ফ্রেমওয়ার্ক তৈরির উদ্দেশ্যে এই ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হবে। এতে বার্ষিক বেতন ধরা হয়েছে সর্বোচ্চ ১১ লাখ ডলার।

সাধারণত এত উচ্চ বেতন ও দায়িত্বশীল পদের জন্য স্বনামধন্য প্রতিষ্ঠানের ডিগ্রি চাওয়া হলেও, এই পদে কোনও আনুষ্ঠানিক ডিগ্রির বাধ্যবাধকতা রাখা হয়নি বলে চাকরির সার্কুলারে জানিয়েছে গুগল। এর বদলে জটিল কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ও দক্ষ সমস্যা সমাধানকারীদের গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গুগল ডিপমাইন্ড প্রকৌশলীদের তাদের নতুন টিমে যোগ দিয়ে নতুন প্রোটোটাইপ তৈরি ও গবেষণা প্রকাশের আমন্ত্রণ জানিয়েছে। চাকরির সার্কুলারে বলা হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে গুগল জেমিনাইয়ের সক্ষমতা পরিমাপের জন্য কাজ করা এবং ডিপমাইন্ডের ভেতরে জেমিনাইয়ের প্রশিক্ষণ তথ্য ও মূল্যায়নে ভূমিকা রাখা এই পদের প্রধান কাজ।

গুগল ডিপমাইন্ডের গবেষণা বিজ্ঞানী তামে বেসিরোগলু এক পোস্টে নিয়োগের বিষয়টি নিশ্চিত করে লিখেন, আমরা দলে দারুণ সব ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিচ্ছি। কোনও ডিগ্রির প্রয়োজন নেই। আমাদের একমাত্র চাওয়া হলো আপনাকে বুদ্ধিমান হতে হবে এবং জটিল সমস্যার সমাধান করতে জানতে হবে। বোনাস ও সুবিধাসহ মোট বেতন হবে সাড়ে ৫ লাখ থেকে ১১ লাখ ডলার পর্যন্ত।

Advertisement

যদিও আনুষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই, তবে আবেদনকারীর সফটওয়্যার ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে এআই-সহায়ক কোডিং টুলস বা এলএলএম-ভিত্তিক প্রক্রিয়ায় দক্ষ হতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা হ্যাকাথনে অংশগ্রহণকারী এবং নতুন প্রযুক্তি দ্রুত আয়ত্ত করার ক্ষমতাসম্পন্ন প্রাথীদের পছন্দসই যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

গুগলের এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, অন্যান্য প্রতিষ্ঠানেরও উচিত ডিগ্রির বাধা তুলে দিয়ে মেধা ও সমস্যা সমাধানের দক্ষতাকে প্রাধান্য দেওয়া। এক ব্যবহারকারী লিখেছেন, ডিগ্রির প্রয়োজন নেই, শুধু মেধা যাচাই করা হবে, প্রতিষ্ঠানগুলোর এখন এভাবেই নিয়োগ দেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ