শিরোনাম
◈ ইরান হামলা স্থগিতের ঘোষণায় কমলো বিশ্ববাজারে তেলের দাম ◈ ১১০ বছরের স্বপ্ন পূরণের পথে দুর্গাপুর রেললাইন, বদলে যাবে নেত্রকোণার অর্থনীতির চিত্র ◈ আওয়ামীলীগ সেদিনই ব্যাক করেছে, দেখো নাই? যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলম ◈ ঢালাও ভিসা-মুক্ত প্রবেশ মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড, ফিরছে কঠোর নিয়ম ◈ মোদিকে প্রশ্ন করে ভাইরাল হওয়া সেই সাংবাদিক সম্পর্কে যা জানা গেল (ভিডিও) ◈ রংপুরে গরুর থাকছে আবাসিক হোটেলে, মিলছে নিরাপদ আশ্রয়, গরুপ্রতি ৫০ টাকা নেওয়া হয় ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: আনসার-ভিডিপি সমাবেশে তারেক রহমান ◈ ভারতে যেভাবে কামাল মাওলা মসজিদ হয়ে গেল মন্দির: আল জাজিরা অনুসন্ধান ◈ ইরান কি বিশ্বকাপে খেলবে, কী করতে চাইছে ফিফা ও যুক্তরাষ্ট্র? ◈ চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ, জুনের শেষে পুরোদমে জ্বালানি সরবরাহ

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহস্যময় সোনার গ্রহাণুর দিকে এগোচ্ছে নাসা

মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী এক স্থানে বিশাল একটি ধাতব গ্রহাণু নীরবে মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে। সাধারণ পাথুরে গ্রহাণুর তুলনায় এটি একেবারেই আলাদা। বিজ্ঞানীরা ধারণা করছেন, ১৬ সাইকি নামের গ্রহাণুটিতে প্রচুর পরিমাণে লোহা, নিকেল, প্লাটিনামের পাশাপাশি পৃথিবীতে এ পর্যন্ত উত্তোলিত মোট সোনার চেয়েও বেশি পরিমাণ সোনা মজুত রয়েছে। এসব খনিজের বাজারমূল্য অনেক বেশি বলে গ্রহাণুটিকে ট্রিলিয়ন ডলারের গ্রহাণু বা মহাকাশের গুপ্তধন হিসেবে অভিহিত করা হচ্ছে। আর তাই বিপুল খনিজের সন্ধান পাওয়ার পাশাপাশি গ্রহাণুটির বিস্তারিত তথ্য জানতে এরই মধ্যে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটের মাধ্যমে মহাকাশযানও উৎক্ষেপণ করেছে নাসা।

১৮৫২ সালে ইতালির বিজ্ঞানী অ্যানিবালে দে গ্যাসপ্যারিস প্রথম সাইকি গ্রহাণু আবিষ্কার করেন। প্রায় ২২০ কিলোমিটার বিস্তৃত এই গ্রহাণুটি সৌরজগতের অন্যান্য পাথুরে বা বরফাবৃত গ্রহাণুর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞানীদের ধারণা, কোটি কোটি বছর আগে সৌরজগতের গঠনের সময় কোনো শক্তিশালী সংঘর্ষের ফলে একটি গ্রহের বাইরের স্তর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সাইকি হলো সেই ধ্বংসপ্রাপ্ত গ্রহের অবশিষ্টাংশ বা ধাতব কেন্দ্র।

নাসার তথ্যমতে, বর্তমানে গ্রহাণুটি কোটি কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রহাণু বেল্টের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৯ সালে এটি তার গন্তব্যে পৌঁছাবে। গ্রহাণুটির তথ্য সংগ্রহের জন্য ২০২৩ সালের অক্টোবরে একটি মহাকাশযান পাঠানো হয়েছে। সেই মহাকাশযান গ্রহাণুতে অবতরণ না করে সেটির গঠন, চৌম্বকক্ষেত্র, মহাকর্ষ এবং পৃষ্ঠতলের ভূতত্ত্ব বিশ্লেষণ করবে।

পৃথিবী এবং অন্যান্য পাথুরে গ্রহের কেন্দ্রগুলো পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার গভীরে অবস্থিত, যেখানে সরাসরি পৌঁছানো মানুষের পক্ষে অসম্ভব। যদি সাইকি সত্যিই কোনো প্রাচীন গ্রহের উন্মুক্ত কেন্দ্র হয়, তবে এটি আমাদের গ্রহের অভ্যন্তরীণ গঠন বোঝার প্রথম সরাসরি সুযোগ করে দেবে। এটি পৃথিবী কীভাবে গঠিত হয়েছিল, কীভাবে চৌম্বকক্ষেত্র তৈরি হয়েছিল এবং আদি সৌরজগতের ভয়াবহ সংঘর্ষগুলো মহাবিশ্বকে কীভাবে রূপ দিয়েছিল, সেই প্রশ্নের উত্তর জানা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়