শিরোনাম
◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান ◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৩:১১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনীয়তা রক্ষায় গুগল-ফেসবুকের ৩ সেটিংস এখনই বন্ধ করুন

স্মার্টফোন আজ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অনেক সময় আমরা অজান্তেই আমাদের ব্যক্তিগত তথ্য—যেমন অবস্থান, কথোপকথন, সার্চ হিস্ট্রি ও অনলাইন কার্যকলাপ—গুগল, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের জন্য টার্গেটেড বিজ্ঞাপন, সাজেস্টেড ভিডিও, রিলস বা অন্যান্য কনটেন্ট দেখানো হয়। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তার ওপর হুমকি তৈরি হয়।

তবে কিছু সহজ সেটিংস পরিবর্তন করে ব্যবহারকারীরা নিজস্ব তথ্যের নিরাপত্তা বাড়াতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগল ও ফেসবুকের তিনটি গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করলে ব্যক্তিগত গোপনীয়তা অনেকাংশে রক্ষা করা সম্ভব।

১. গুগলের Voice & Audio Activity

গুগল প্রায়ই আপনার ভয়েস ও অডিও ডেটা সংরক্ষণ করে, যাতে আপনার ব্যবহার অনুযায়ী কনটেন্ট সাজানো যায়। তবে এটি ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরাসরি প্রভাব ফেলে।

Advertisement

কিভাবে বন্ধ করবেন:

• গুগল অ্যাপ খুলুন।

• প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

• ‘Data & Privacy’ অপশনে যান।

• Voice & Audio Activity বন্ধ করুন।

এতে আপনার ভয়েস ও অডিও তথ্য আর গুগলের সার্ভারে সংরক্ষিত থাকবে না।

২. পারসোনালাইজড অ্যাডস

গুগল আপনার সার্চ হিস্ট্রি, ব্রাউজিং প্যাটার্ন ও অ্যাপ ব্যবহারের ওপর ভিত্তি করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়। তবে এই সুবিধা বন্ধ করলে আপনার তথ্য নিরাপদ থাকবে।

কিভাবে বন্ধ করবেন:

• গুগল অ্যাপ খুলুন এবং ‘My Ad Center’-এ যান।

• ‘Personalized Ads’-এর টগল বন্ধ করুন।

• এভাবে টার্গেটেড বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে এবং সার্চ হিস্ট্রি সুরক্ষিত থাকবে।

৩. লোকেশন ট্র্যাকিং

গুগল ম্যাপসের লোকেশন ট্র্যাকিং সুবিধা আমাদের চলাচল সহজ করে দেয়, কিন্তু এটি আমাদের প্রতিটি গতিবিধি গুগলের কাছে পাঠায়।

কিভাবে বন্ধ করবেন:

• গুগল ম্যাপস অ্যাপ খুলুন।

• প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

• ‘Your Data in Maps’ অপশনে যান।

• Location History বন্ধ করুন।

এতে গুগল আর আপনার চলাচলের তথ্য সংরক্ষণ করবে না, ফলে গোপনীয়তা বৃদ্ধি পাবে।

এই তিনটি সেটিংস বন্ধ করলে আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়বে, কথোপকথন ও ব্যবহার ট্র্যাক কম হবে, সার্চ ও ব্রাউজিং ডেটা নিরাপদ থাকবে, এবং অনাকাঙ্ক্ষিত টার্গেটেড বিজ্ঞাপনও কম দেখা যাবে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ