শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে আসছে নতুন সুবিধা, প্রোফাইল থেকেই যুক্ত করা যাবে ফেসবুক লিংক

টাইমস অব ইন্ডিয়া: ফোন নম্বর কাজে লাগিয়ে সহজেই একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। শুধু তা-ই নয়, ফোন নম্বর ব্যবহার করে চাইলে যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেরও খোঁজ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ হলেও বন্ধু তালিকায় না থাকা ব্যক্তিরা পরিচিতদের ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারেন না। এ সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ চালু করতে যাচ্ছে মেটা। সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল থেকেই সেই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের তথ্য অন্যরা দেখতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুযোগ প্রথম শনাক্ত করা হয় হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে। এবার আইওএস বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি যুক্ত করা হচ্ছে। নতুন এ সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে সামাজিক যোগাযোগমাধ্যম সংযোগের পরিধি ইনস্টাগ্রামের বাইরেও বিস্তৃত হচ্ছে। এ বিষয়ে মেটা জানিয়েছে, শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের অনলাইন পরিচয় এক জায়গায় তুলে ধরতে পারবেন, যা হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মধ্যে সংযোগ আরও মজবুত করবে।

সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে প্রোফাইল অপশন থেকে এডিট অংশে গিয়ে তাঁদের ফেসবুক প্রোফাইলের লিংক যুক্ত করতে পারবেন। যুক্ত করার পর লিংকটি প্রোফাইলের যোগাযোগসংক্রান্ত তথ্যের নিচে দেখা যাবে। ফলে অন্য ব্যবহারকারীরা এক ক্লিকেই সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক পেজে যেতে পারবেন। ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, লিংকটি সবার জন্য উন্মুক্ত থাকবে, নাকি শুধু পরিচিতরাই লিংকটি দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল লিংক যুক্তের সুবিধাটি সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটি ব্যবহারকারীদের অন্যান্য কাজে কোনো ধরনের প্রভাব ফেলবে না। যাচাই করা লিংক যুক্ত হলে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নামের পাশে একটি ছোট ফেসবুক আইকন দেখা যাবে। তবে যাচাই ছাড়া লিংক ইউআরএল হিসেবে প্রদর্শন করা হবে। অনুবাদ: প্রথম আলো

 

  • সর্বশেষ