শিরোনাম
◈ গ্যাস সংকট তীব্র, ২৬ অফশোর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের নতুন আশা ◈ আকুর ১৩৯ কোটি ডলারের বিল পরিশোধ, রিজার্ভ আবার ৩৬ বিলিয়ন ডলারে ◈ কনটেইনারে কোনো পণ্য নেই, কাগজপত্রে দেখানো সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি ◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৪, ১০:৫২ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৪, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে বিভ্রাট, জাকারবার্গ লিখলেন ‘চিল গায়েজ’

সঞ্চয় বিশ্বাস: [২] জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়ে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারেননি। হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে অনেকে আতঙ্কিত হয়ে পডড়েছিলেন। উদ্বেগ-উৎকণ্ঠায় কোটি কোটি ব্যবহারকারী। সবাই জানতে চাইছে, ফেসবুক কর্তৃপক্ষ কী বলে?

[৩] সবার উদ্দেশ্যে মেটার প্রধান মার্ক জাকারবার্গ নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখলেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

[৪] এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হয়নি।

  • সর্বশেষ