শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৪:২১ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেলো ১০০ কিশোর

টানা ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেলো একশো কিশোর

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাই সাইকেল পুরস্কার পেয়েছে একশো কিশোর। 

শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া খেলার মাঠে চিলড্রেন ফর বেটার ফিউচারের (সিবিএফ) আয়োজনে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আয়োজকরা জানান, ২০২২ সালে ডিসেম্বর মাস থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ৪০ দিনে ১৫০ জন কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে একশো জন টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করায় বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। বাকি অংশগ্রহণকারী যারা টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও বিভিন্ন ইসলামিক বই, ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

ভাড়াটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী। অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সাউথ এশিয়া ইউথ অ্যাসোসিয়েশনের (সায়া) সাবেক সভাপতি এডভোকেট আল মামুন রাসেল।

এ সময় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী, বালিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জহির উদ্দিন, বলরাম অন্য আদর্শ উচ্চ বিদ্যানিকেতনের সাবেক শিক্ষক মুহাম্মদ সফিউদ্দীন, খাবাসপুর আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা, আকিজ ইনসাফের হেড অফ ওয়েলফেয়ার গোলাম হায়দার, বাংলাদেশ মসজিদ মিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম খান, মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ মহসিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়