শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও)

ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের জেবা আমিন খানকে নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য পেশ করার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে জেবা আমিনকে এ পরামর্শ দেন স্পিকার। 

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আপনার বাড়তি সময় শেষ হয়েছে, আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন। 

মূলত জেবা আমিন খানকে তার বক্তব্য পেশ করার জন্যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে তিনি আরও বাড়তি সময় চান। সেই সময় শেষ হয়ে গেলে উনি আবারও স্পিকারের কাছে অনুরোধ করেন। পরবর্তীতে স্পিকার তাকে এই পরামর্শ দেন।

উল্লেখ্য, ২০২৬ সালে তিনি বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তার প্রার্থিতা ও মনোনয়ন নিয়ে নির্বাচন কমিশনে ও আদালতে আইনি চ্যালেঞ্জ এলেও শেষ পর্যন্ত তা বৈধ ঘোষিত হয়।

  • সর্বশেষ