শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩, ০৯:৫৭ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের আকাশে অদ্ভুত বস্তু, যা বলছেন বিশেষজ্ঞরা

তুরস্কের আকাশে অদ্ভুত বস্তু

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ভূমধ্যসাগরীয় দেশ তুরস্কের বুরসার আকাশে অদ্ভুত এক বস্তুর দেখা মেলে। যেটিকে অনেকে ইউএফও মনে করেছিলেন। তবে এটি কোনো অদ্ভুত বস্তু বা ইউএফও নয়। এটি আসলে মেঘ। যা লেন্টিকুলার মেঘ হিসেবে পরিচিত। ঢাকা পোস্ট 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সূর্যোদয়ের সময় গোলাপী রঙের মেঘটি প্রথম দেখা যায়। যার মাঝে বড় আকারের গর্ত ছিল। এক ঘণ্টারও বেশি সময় এটি দেখা যায়। ওই সময় অনেকে এটির ছবি তোলেন। এরপর মেঘটি মিলিয়ে যায়।

অদ্ভুত এ মেঘের ছবি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর এটি পুরো বিশ্বে ছড়ায়। তুরস্কের আবহাওয়া দপ্তর পরবর্তীতে নিশ্চিত করে এটি একটি লেন্টিকুলার মেঘ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, লেন্টিকুলার মেঘের আকৃতি বাঁকা হয়। এটি দেখতে উড়ন্ত সস পেনের মতো লাগে। আর এ মেঘ পাওয়া যায় বায়ুমণ্ডলের ২ হাজার থেকে ৫ হাজার মিটার উচ্চতার মধ্যে।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ জানিয়েছে, লেন্টিকুলার মেঘ তৈরি হয় যখন বায়ুমণ্ডল স্যাচুরেশনের শিখড়ে থাকে। মানে এ মেঘ তৈরি হয় যখন বাতাস আদ্র ও স্থিতিশীল থাকে এবং পাহাড় ও পর্বতের ওপর শক্তিশালী বাতাস ওঠানামা করে। সাধারণত শীতকালে এগুলো বেশি গঠিত হয়। তবে বছরের অন্য সময়গুলোতেও এর দেখা মিলতে পারে।

এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়