শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুবকের প্রেমে ৫ তরুণী, ধরা পরে খেলেন গণধোলাই

গণধোলাই খাওয়ার সময়কার ছবি

ডেস্ক রিপোর্ট : ভারতের বিহারের সোনপুরের ঘটনা। সেখানে এক যুবকের সঙ্গে পাঁচ তরুণীর প্রেম। দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু বাধসাধল মেলায় ঘুরতে গিয়ে। এক মেলায় প্রেমিকার সঙ্গে ঘুরতে যান ওই যুবক! 

কিন্তু কিছু ক্ষণের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট! সেই মেলায় একসঙ্গে এসে হাজির যুবকের আরও চার প্রেমিকা! যুবককে অন্য তরুণীর সঙ্গে দেখে বেজায় খেপে যান বাকি চার প্রেমিকা। শুরু হয় হাতাহাতি। চলল কিল, চড়, ঘুষি।

এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে পাঁচ জন তরুণী একে অপরের চুলের মুঠি ধরে টানাটানি করছেন। 

যে তরুণী যুবকের সঙ্গে মেলায় গিয়েছিলেন, বাকি চার জন মিলে তাকে বেধড়ক মারতে শুরু করেন। তাকে আবার বাঁচানোর চেষ্টা করেন সেই যুবক। এই ঘটনায় আরও চটে যান বাকি চার তরুণী। 

হাতাহাতি এমন পর্যায় চলে যায় যে, ওই তরুণীর জামাকাপড়ও ছিঁড়ে দেন তারা।

ভিডিওটি দেখে অনেকে অবাক হয়েছে। কেন ওই তরুণীর উপর মারধর চালানো হল, তা বুঝে উঠতে পারছেন না অনেকেই।

কেউ কেউ বলছেন, দোষ করলেন এক জন, শাস্তি পেল অপর জন! কেউ আবার বললেন, ছেলেটিকে ধরে পেটানো উচিত ছিল! মেয়েটিকে কেন পেটানো হল? সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়