শিরোনাম
◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশচারীরা কত টাকা আয় করেন, যা জানাগেল

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। এ দুই মহাকাশচারী প্রায় ৩০০ দিন ধরে আইএসএসে অবস্থান করছেন। তাঁদের ফিরিয়ে আনতে গত শনিবার সকালে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে স্পেসএক্সের মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসবেন এ দুই নভোচারী।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, মহাকাশচারীরা কত টাকা আয় করেন বা তাঁদের বেতন কেমন। চলুন, জেনে নেওয়া যাক।

নাসার অবসরপ্রাপ্ত নভোচারী ক্যাডি কোলম্যান জানিয়েছেন, নভোচারীদের অতিরিক্ত কাজের জন্য কোনো পারিশ্রমিক নেই। তাঁরা যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারী হিসেবে স্বাভাবিক বেতনের আওতায় থাকেন। মহাকাশে থাকাকালে তাঁদের খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজন নাসা বহন করে। তবে তাঁরা প্রতিদিনের জন্য একটি সামান্য ভাতা পান, মাত্র ৪ ডলার (প্রায় ৪৮০ টাকা)।

২০১০-১১ সালে ১৫৯ দিন মহাকাশে কাটানোর সময় ক্যাডি কোলম্যান ৬৩৬ ডলার (প্রায় ৭৬ হাজার ৩২০ টাকা) অতিরিক্ত পেয়েছিলেন। সেই হিসাবে, সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর অতিরিক্ত ২৮৭ দিন আটকে থাকার কারণে আনুমানিক ১ হাজার ১৪৮ ডলার (প্রায় ১ লাখ ৩৭ হাজার ৭৬০ টাকা) পাবেন।

নাসা অবশ্য বলছে, তাঁদের ‘আটকে’ থাকা বলা যাবে না; কারণ, তাঁরা পুরো সময় সক্রিয়ভাবে মহাকাশ স্টেশনে কাজ করেছেন।

সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর নাসার জিএস-১৫ পে গ্রেড অন্তর্ভুক্ত। এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীদের সর্বোচ্চ বেতনমান। জিএস-১৫ স্তরের বার্ষিক বেতন ১ লাখ ২৫ হাজার ১৩৩ ডলার থেকে ১ লাখ ৬২ হাজার ৬৭২ ডলার (প্রায় ১ কোটি ৫০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ টাকা)।

৯ মাসের মিশনের জন্য তাঁরা আনুপাতিক হারে ৯৩ হাজার ৮৫০ ডলার থেকে ১ লাখ ২২ হাজার ৪ ডলার (প্রায় ১ কোটি ১২ লাখ থেকে ১ কোটি ৪৬ লাখ টাকা) বেতন পাবেন। এর সঙ্গে অতিরিক্ত ১ হাজার ১৪৮ ডলার যোগ করে মোট আয় দাঁড়াবে ৯৪ হাজার ৯৯৮ ডলার থেকে ১ লাখ ২৩ হাজার ১৫২ ডলার (প্রায় ১ কোটি ১৪ লাখ থেকে ১ কোটি ৪৭ লাখ টাকা)।

  • সর্বশেষ