শিরোনাম
◈ আয়ের চেয়ে ৩২ গুণ বেশি খরচ বিটিভির ◈ ‌বিশ্বকা‌পে ইরা‌নের এই খেলোয়াড়দের মনে রাখবে ইতিহাস এবং ভবিষ‍্যৎ প্রজন্ম, বল‌লেন কোচ ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেকের কারণে ছন্দ নষ্ট হয়, বল‌লেন আ‌র্জেন্টিনার কোচ স্ক্যালোনি  ◈ বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ: বাণিজ্য সম্পর্কের নতুন অধ্যায় শুরু ◈ ইরা‌নের মর্যাদা‌ রক্ষায় বিশ্বকা‌পে ফুটবলাররা যুক্তরাষ্ট্রে লড়াই করছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ আ. লীগের তৎপরতা ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন ◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৭ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেট দুনিয়ায় তোলপাড়, ভিডিও নিয়ে যা জানা গেল

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসির একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, হাতে হাতকড়া পরা এক ব্যক্তি পুলিশের পোশাক পরা এক নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা এক পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা। তবে বাস্তবে এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। 

শনিবার রিউমার স্ক্যানারের এক প্রতিবেদনে বলা হয়, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘আসিফ আদনান ব্রো’ নামের একটি ফেসবুক পেজে গত ৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিডিওটির সঙ্গে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেপ্তার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও। এছাড়া ওই ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়। পরবর্তীতে আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে আসিফ আদনান বলেন, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়। সুতরাং নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়