শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ০১ মার্চ, ২০২৪, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের ফাইনাল ম্যাচের সময় চূড়ান্ত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক: অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের দুই ফাইনালিস্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠেছিল আগেই, এবার ফরচুন বরিশাল দ্বিতীয় দল হিসেবে উঠেছে ফাইনালে। ফাইনালের লাইনআপ চূড়ান্ত হওয়ার দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারণ করেছে ফাইনাল ম্যাচের সময়ও। - ক্রিকটাইম

বিসিবি জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, যে সময়ে শুরু হয়েছিল দ্বিতীয় কোয়ালিফায়ার। তবে ফাইনালে দুই ইনিংসে বিরতি থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি। সাধারণত ১০ মিনিট ইনিংস বিরতি থাকে টি-২০ ক্রিকেটে, তবে ফাইনালে এই বিরতি ২০ মিনিটের। রাত ৮টার মধ্যে প্রথম ইনিংস সম্পন্ন করে ৮টা ২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় ইনিংস, ম্যাচ শেষ হওয়ার কথা রাত ৯টা ৫০ মিনিটের মধ্যে।

বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
 
এরআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়