শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে: ভারতের যোগগুরু রামদেব ◈ অস্ট্রেলিয়ার হারকে ‘লজ্জাজনক’ বলা ঠিক নয়,এতে বাংলাদেশকে অসম্মান করা হয়: উসমান খাজা ◈ প্রতিদিন ৫৫ কোটি টাকার বিদ্যুৎ খাচ্ছে ব্যাটারিচালিত রিকশা ◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে লুটন টাউনের বিরুদ্ধে বড় জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক: খেলার প্রথমার্ধের দৃশ্য দেখে মনে হয়নি লুটন টাউন এতোটা সহজে হার মানবে। কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে গেলো দৃশ্যপট। সালাহদের ধারাবাহিক আক্রমণে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে লুটন টাউনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এতে পয়েন্ট টেবিলে প্রথম স্থান আরও সুসংহত করেছে ‘দ্য রেডস’।

অ্যানফিল্ডে খেলার ১২ মিনিটেই ওগবেনের গোলে এগিয়ে যায় লুটন টাউন। হেড থেকে গোল করে স্বাগতিকদের চমকে দেন তিনি। এরপরই আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। কিন্তু প্রথমার্ধে গোল শোধ করতে ব্যর্থ হয় ক্লপের শিষ্যরা।- যমুনানিউজ

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে কর্নার থেকে বাড়িয়ে দেয়া বলে ১-১ সমতা আনেন ভ্যান ডি জং। ২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাকপো। খেলার ৭১ মিনিটে দলের তৃতীয় গোল করেন লুইস ডিয়াজ। ম্যাচ থেকে ছিটকে যায় লুটন। খেলার ৯০ মিনিটে দলের ৪র্থ গোল করে কফিনে শেষ পেরেক ঠোকেন হার্ভে ইলিয়ট।

এই জয়ে, ২৬ ম্যাচে ১৮ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট পেয়ে টেবিলের দুইয়ে ম্যান সিটি। সিটির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে শিরোপার দৌড়ে আছে আর্সেনালও। 

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়