শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৫০ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: টানা পাঁচ জয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে নামিবিয়া। মঙ্গলবার তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে তারা। বাছাইপর্বে এখন পর্যন্ত নিজেদের সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে নামিবিয়া। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে তানজানিয়ার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে নামিবিয়া। জেজে স্মিট ২৫ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন। জেন গ্রিনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৮ রান। তানজানিয়ার অফ স্পিনার আখিল অনীল ২২ রানে নেন ২ উইকেট।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানেই থেমে যায় তানজানিয়ার ইনিংস। দলের কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারায় ৬ উইকেট হারিয়েও লড়াই করতে পারেনি তারা। নামিবিয়ার এরাসমাস ১৭ রানে শিকার করেন দুই উইকেট। 

উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল নামিবিয়া। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়