শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:০৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনাল হেরে নিস্তব্ধ ভারতের ড্রেসিংরুম

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপজুড়েই অপ্রতিরোধ্য দেখাচ্ছিলো ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করা স্বাগতিকরা ফাইনালের আগে টানা দশ ম্যাচ অপরাজিত ছিলো। তবে ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই পথ হারালো রোহিত-কোহলিরা। এক যুগ পর শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে। এমন হারে বিধ্বস্ত থাকারই কথা টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম। 

চারপাশে অদ্ভুত নীরবতা। বিধ্বস্ত হয়ে বসে গোটা দল। এতদিন যে মুখগুলোতে হাসির ফোয়ারা ছুটতো, ফাইনালের পর দেখা গেল বিপরীত চিত্র। পরাজয়ের গ্লানি গ্রাস করেছে সবাইকেই। এক লাখ ত্রিশ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ শেষ হতেই মাঠে হতাশায় ভেঙে পড়তে দেখা যায় কোহলি-রোহিতদের। কারও চোখ ছলছল, হাত দিয়ে মুখ ঢাকেন কেউ কেউ। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সিরাজদেরও। সতীর্থদের কেউ কেউ আবার হাজির হন শান্ত্বনা দেওয়ার কাজে। সূত্র: ঢাকা পোস্ট

পরে ড্রেসিংরুমের বিধ্বস্ত পরিবেশের মধ্যেই নিজের কর্তব্য পালন করলেন ফিল্ডিং কোচ টি দিলীপ। সেরা ফিল্ডারের পুরস্কার। চলতি বিশ্বকাপে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়ার অভিনব এই উদ্যোগ। প্রতিটা ম্যাচের শেষে সমর্থকদের চোখ থাকতে কে সেরা ফিল্ডার হবেন সেদিকে। আকর্ষণের আরও একটা কারণ ছিল। সেটা হলো এই পুরস্কারজয়ীদের নাম ঘোষণায় অভিনবত্ব। ড্রেসিংরুমের উৎফুল্ল পরিবেশ দেখেও এতদিন মন ভরেছে ক্রিকেটপ্রেমীদের। অথচ ফাইনালের পর দেখতে হলো ঠিক তার উল্টো ছবি।

ফাইনালে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন বিরাট কোহলি। বিশ্বকাপের প্রথম ম্যাচেও এই খেতাব গিয়েছিল তারই দখলে। শেষদিনও তিনিই পেলেন। 

আসলে ফাইনালে ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও অস্ট্রেলিয়া পেছনে ফেলেছে ভারতকে। অস্ট্রেলিয়া যেখানে ফিল্ডিংয়েই অন্তত ৩০-৪০ রান বাঁচিয়েছে, সেখানে ভারতীয়রা অনেকটাই ঢিলেঢালা ছিলেন। এসবের মধ্যেও ডেভিড ওয়ার্নারের ভালো একটা ক্যাচ নিয়েছেন কোহলি। মাঠেও সক্রিয় ছিলেন ফিল্ডিংয়ে। সেজন্য তাকেই দেওয়া হয় ওই পুরস্কার। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এনএইচ