শিরোনাম
◈ সরকার একা নয়, অংশীদারত্বে হবে চট্টগ্রামের পানি সংকটের সমাধান: অর্থমন্ত্রী ◈ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসী আটক বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ◈ দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক গ্রেফতার ◈ চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী? ◈ ‘চিকেনস নেক’ ঘিরে ২ হাজার কোটি রুপির মহাসড়ক বানাচ্ছে ভারত ◈ বাংলা‌দেশ দল আ‌সিয়ান কাপ খেলতে ১৯ সে‌প্টেম্বর ইন্দো‌নে‌শিয়ায় রওনা হ‌বে ◈ ‘এমন উদ্ধার অভিযান বিশ্বে আগে ঘটেনি’ : বিশেষজ্ঞ ◈ সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‌বি‌শেষ বিদায়ী প্রী‌তি ম‌্যা‌চে মেসি আর্জেন্টিনার জার্সিতে ফির‌ছেন!  ◈ পে-স্কেল বাস্তবায়নে বাজারে কী ধরনের প্রভাব পড়তে পারে?

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় লেবানন দল 

স্পোর্টস ডেস্ক: [২] ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে, একই গ্রুপের আরেক ম্যাচে ফিলিস্তিনির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ম্যাচের চার দিন বাকি থাকলেও এরই মধ্যে ঢাকায় পা রেখেছে লেবানন দল।

[৩] শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছায় লেবানন দল। হযরত শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘণ্টা সময় লাগে। হোটেলে বিশ্রামের পর বিকেলে অনুশীলন করে দলটি।

[৪] আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯ ও ২১ নভেম্বরের অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

[৫] বাংলাদেশ ও লেবাননের মধ্যে এ পর্যন্ত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাংলাদেশ একটিতে জয়ী হয়েছে, হেরেছে দুটিতে। ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লেবানন ২৩ জুলাই ০-৪ গোলে হেরে যায়। আর ২৮ জুলাই ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে। চলতি বছরের ২২ জুন সাফ ফুটবলের অতিথি দল হিসেবে খেলতে আসা লেবানন ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। 

[৬] বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৩ এবং লেবানন ১০৪ নম্বরে। এই হিসেবে লেবানন বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ