শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ১২:০১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে জিতেই চলেছে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে একের পর এক জিতেই চলছে। এবার লিখটেনস্টাইনকে অনায়াসে হারিয়ে টানা নবম জয় তুলে নিলো তারা। বৃহস্পতিবার রাতে  জে’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের ঘরের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবার্তো মার্টিনেজের দল।

ম্যাচে গোলের দেখা পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। দলের জয়ে বাকি গোলটি করেন বার্সেলোনার তরুণ তারকা জোয়া কানসেলো। - রাইজিংবিডি

ম্যাচের প্রথমার্ধের শুরুতে বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। এই অর্ধে মোটামুটি তিনটি সুযোগ নষ্ট করে মার্টিনেজের শিষ্যরা। শেষ সময়ে রোনালদোর ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হয়। তবে আসল ভেলকিটা দেখা যায় ম্যাচের দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন রোনালদো। ৪৭ মিনিটের মাথায় মাঠের বাম দিক থেকে পাস দিয়েছিলেন ডিয়েগো জটা। তার বল ধরে বক্সে ঢুকে কোণাকুনি শটে জাল কাঁপিয়ে দেন ৩৮ বছর বয়সী তারকা। এ নিয়ে চলতি বাছাইয়ে রোনালদোর গোল হলো ১০টি।

১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। ৫৭ মিনিটে আন্তোনিও সিলভার পাস ডান দিকে পান তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ